Posts

Showing posts from June, 2026

বিশ্ব সংকটের অর্থনৈতিক প্রেক্ষিত

Image
সুমিত ঘোষ   সারা বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে , তার সাথে ভারতবর্ষেরও একটা সংযোগ রয়েছে। এই অর্থনৈতিক সংকট আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে , এমনকি পরিবেশ প্রকৃতির ক্ষেত্রেও তার নঞর্থক প্রভাব ফেলবে। ​ এই সংকট সম্পর্কিত আলোচনা বহু বছর ধরেই হচ্ছে , ২০০৮ সাল বা তার পর থেকে বেশি বেশি করে হচ্ছে। কিন্তু ২০০৮-এর সময়ে আমাদের দেশে ওই সংকটের প্রভাব  খুবই কম  পড়েছিল। ২০১৬-র চীনা সংকটের পর থেকে এই বিষয়ে আলোচনা আরও বেড়েছে। এই বছর ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে অপহরণ করা হল কিংবা ইউএস-ইরান যুদ্ধ শুরু হল , তখন থেকে এই সংকট বিষয়ক আলোচনা আরও প্রসারিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বললেন যে শুধু ভেনেজুয়েলা নয় , তিনি যখন খুশি কলম্বিয়ার পেদ্রোর সরকারকেও ফেলে দেবেন , কারণ পেদ্রো তার কথা শুনছে না। তারপর বললেন যে তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান। এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিকে নাড়া দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বুঝেছে যে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে , কিছু একটা এবার তাদের করতে হবে। এবার তাদেরকে সম্মুখ সমরে মাঠে নামতে হবে। জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় ...